খামেনি হত্যা ও ইরানে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
ছবি: সংগৃহীত
০৪:০৮ পিএম | ০৬ মার্চ, ২০২৬
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনিকে নির্মমভাবে হত্যা ও ইরানে অব্যাহত হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ ) জুম্মার নামাজ শেষে ইসলামী ঐক্য আন্দোলন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জেলা শহরের কেন্দ্রীয় বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বড় মসজিদের ইমাম মাও. মাহমুদুল হক, ডা এম এ সালামসহ অন্যান্যরা।
মিছিলে অংশগ্রহণকারীরা মুসলিম বিশ্বের নেতা ইমাম খামেনিকে নির্মমভাবে হত্যা ও ইরানে হামলার তীব্র প্রতিবাদ জানান। সেইসঙ্গে দ্রুত ইরানে হামলা বন্ধের দাবি করে মুসলিম দেশগুলোকে ইরানের পাশে দাঁড়ানোসহ ইসরাইল ও আমেরিকান পণ্য বয়কটের আহ্বান জানান।
এমআই/টিকে