নারায়ণগঞ্জে ২১ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩৪
ছবি: সংগৃহীত
০৭:২৫ পিএম | ০৬ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২১ জন মাদক কারবারিসহ বিভিন্ন মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাত থেকে আজ শুক্রবার (৬ মার্চ) সকাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ জনকে এবং অন্যান্য মামলায় আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এই বিশেষ অভিযানে ২১ জন মাদক কারবারিসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন নারী আসামিও রয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত ৩৪ আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
মাদক ব্যবসা, মাদক সেবন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ যে কোন অপরাধ নিয়ন্ত্রনে জড়িতদের বিরুদ্ধে এ ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান ওসি আব্দুল বারিক।
এসএস/এসএন