© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি আরবকে ধন্যবাদ দিলো ইরান

শেয়ার করুন:
সৌদি আরবকে ধন্যবাদ দিলো ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ পিএম | ০৬ মার্চ, ২০২৬
চলমান সংঘাতের মধ্যে ইরানের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতির জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে তেহরান।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বক্তব্যে সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি রেজা এনায়েতি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে সৌদি আরবের অবস্থানকে তেহরান ইতিবাচকভাবে দেখছে।

তিনি বলেন, 'সৌদি আরবের কাছ থেকে আমরা বারবার শুনেছি যে তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের আকাশসীমা, জলসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। আমরা এই অবস্থানের প্রশংসা করি।'

এসএস/এসএন

মন্তব্য করুন