© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন:
অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৬ পিএম | ০৬ মার্চ, ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে অনার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী শিক্ষার্থীরা ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবেদনকারীরা ওয়েবসাইট থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করে কলেজে ৩১ মার্চের মধ্যে প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা (মোবাইল ব্যাংকিং বা সরাসরি) জমা দিতে হবে।

প্রাথমিক আবেদন ফরম কলেজে জমা দেওয়ার শেষ দিনও ৩১ মার্চ, তবে কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীদের অনলাইনে আবেদন নিশ্চিত করতে পারবে ১ এপ্রিল পর্যন্ত। এ ছাড়া কলেজ কর্তৃপক্ষকে প্রাথমিক আবেদন ফি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অংশ জনপ্রতি ৮ শ টাকা ‘সোনালী সেবার’ মাধ্যমে সংশ্লিষ্ট খাতে ২ থেকে ৯ এপ্রিলের মধ্যে যেকোনো সোনালী ব্যাংকের শাখায় জমা দিতে হবে।

এবি/টিএ

মন্তব্য করুন