© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

শেয়ার করুন:
ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫০ এএম | ০৭ মার্চ, ২০২৬
যুদ্ধ বন্ধে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে আত্মসমর্পণ করতে বলেন তিনি।

এছাড়া তাদের পছন্দ অনুযায়ী নেতা নির্বাচন করলে ইরানকে পুনর্গঠনে সহায়তা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

যুদ্ধ বন্ধ করতে হলে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবেই উল্লেখ করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ইরানের সঙ্গে নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো চুক্তি হবে না। আমি ইরানকে আবারও মহান করতে চাই। আমার শর্ত মানলে এবং নতুন নেতৃত্ব বাঁছাই করলে আমি ইরানকে পুনর্গঠনে সহায়তা করব।”

তবে সহায়তা পেতে হলে অবশ্যই “অসাধারণ এবং গ্রহণযোগ্য নেতা বাঁছাই করতে হবে।”

ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন নেতা বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই তাকে যুক্ত করতে হবে।

ইউটি/টিএ

মন্তব্য করুন