© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেহরানে নতুন করে ইসরায়েলের হামলা

শেয়ার করুন:
তেহরানে নতুন করে ইসরায়েলের হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ এএম | ০৭ মার্চ, ২০২৬
ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ‘ব্যাপক পরিসরে’ হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের পশ্চিম অংশে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরান থেকে আবারও এক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা ইসরায়েলের দিকে এগিয়ে আসছে।

এদিকে, এ সপ্তাহে ইরানে ৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে, অভিযান শুরুর পর গত এক সপ্তাহে ধ্বংস করা হয়েছে তেহরানের ৪৩টি যুদ্ধজাহাজ।

সূত্র: আল জাজিরা

কেএন/টিএ

মন্তব্য করুন