© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ

শেয়ার করুন:
ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৫ এএম | ০৭ মার্চ, ২০২৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সংবাদমাধ্যম বিবিসি আজ শনিবার জানিয়েছে, ফোনে ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি, অন্যান্য সরকারি কর্মকর্তা এবং বেসামরিক মানুষ নিহতের ঘটনায় শোক জানিয়েছেন পুতিন।

এছাড়া দ্রুত সময়ে যুদ্ধ বন্ধ এবং কূটনৈতিক মাধ্যমে সমস্যা সমাধান করার ব্যাপারে জোরারোপ করেন রুশ প্রেসিডেন্ট।

অপরদিকে ইরানের জনগণের প্রতি সমর্থন জানানোয় রাশিয়াকে ধন্যবাদ জানান মাসুজ পেজেশকিয়ান

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা একেঅপরের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র: বিবিসি

কেএন/টিএ

মন্তব্য করুন