© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সবচেয়ে বড় রণতরীকে ভূ-মধ্য থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
সবচেয়ে বড় রণতরীকে ভূ-মধ্য থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৭ এএম | ০৭ মার্চ, ২০২৬
নিজেদের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ শনিবার এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, বিশ্বের সবচেয়ে বড় এ মার্কিন রণতরী গত কয়েকদিন ধরে ভূমধ্যসাগরে অবস্থান করছিল। এখন এটি লোহিত সাগরে নিয়ে যাওয়া হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি মিসরে সুয়েজ খাল পার হচ্ছে।

গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। এরপর ইরানে হামলার জন্য এটিকে ভূমধ্যসাগরে আনা হয়। ওই সময় এটি ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছিল।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন