© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট

শেয়ার করুন:
প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ পিএম | ০৭ মার্চ, ২০২৬
প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান থেকে হওয়া প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য আমি ক্ষমা চাচ্ছি।

তিনি আরও বলেন, 'ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ অনুমোদন করেছে যে প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে কোনও আক্রমণ বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে না, যদি না সেই সব দেশ থেকে কোনো রকম আক্রমণ করা হয়'।

সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্টের এই বক্তব্যকে ইরানের যুদ্ধকৌশলে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এসএস/টিএ

মন্তব্য করুন