হরমুজ প্রণালীতে জ্বলন্ত জাহাজের ছবি প্রকাশ করলো ইরানি গণমাধ্যম
ছবি: সংগৃহীত
০৫:৫৭ পিএম | ০৭ মার্চ, ২০২৬
হরমুজ প্রণালীতে একটি জ্বলন্ত তেলবাহী জাহাজের ছবি প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম। জাহাজটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
শনিবার (৭ মার্চ) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে আইআরজিসি।
সংস্থাটি জানায়, হরমুজ প্রণালী এলাকায় চলাচলকারী জাহাজগুলোর ওপর নজরদারি জোরদার করা হয়েছে। যেসব দেশের সঙ্গে শত্রু দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেসব দেশের তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে না দেওয়া হবে না।
এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
এসএস/টিএ