© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শেয়ার করুন:
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ এএম | ০৮ মার্চ, ২০২৬

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  রবিবার সকাল ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্থগিত করা হয়। 

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় কিছুটা দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকামুখী যানবাহন ও যাত্রীরা। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। 

এমআই/টিকে

মন্তব্য করুন