© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারের উখিয়ায় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

শেয়ার করুন:
কক্সবাজারের উখিয়ায় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১২ পিএম | ০৮ মার্চ, ২০২৬
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিও সংস্থার প্রকল্প অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

রোববার (৮ মার্চ) দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প–৪ এ আগুনের সূত্রপাত হয়।

আগুন লাগার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ‘খবর পেয়ে সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ক্যাম্পটি পাহাড় বেষ্টিত হওয়ায় ফায়ার কর্মীদের কিছুটা সমস্যা পড়তে হচ্ছে। তবে তারা চেষ্টা অব্যাহত রেখেছেন।’

টিকে/

মন্তব্য করুন