© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক নারী দিবস / নারীদের পিছিয়ে থাকার একমাত্র কারণ সমাজ : মিথিলা

শেয়ার করুন:
নারীদের পিছিয়ে থাকার একমাত্র কারণ সমাজ : মিথিলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ০৮ মার্চ, ২০২৬
নারী একটি পরিবারের স্তম্ভ, অনুপ্রেরণা। তাদের অবদান ও অধিকারকে স্মরণ করতেই প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস ঘিরে নারীর অধিকার, অবদান ও বাস্তবতা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

মিথিলা মনে করেন, নারী দিবসের গুরুত্ব বোঝা জরুরি। তার ভাষায়, পৃথিবীতে অসংখ্য গবেষণায় প্রমাণ রয়েছে—নারীদের বাধা ছাড়া এগিয়ে যেতে দেওয়া হলে শুধু অর্থনীতি নয়, সমাজও লাভবান হয়। কিন্তু বাস্তবে নারীরা এখনও শিক্ষা, কর্মক্ষেত্রসহ নানা জায়গায় পিছিয়ে আছে, আর এর বড় কারণ সমাজের তৈরি বাধা।

তিনি বলেন, নারীরা বহু শতাব্দী ধরেই নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে চলেছে। কিন্তু এখনো যদি একই বাধা মোকাবিলা করতে হয়, তাহলে প্রকৃত অগ্রগতি কোথায়—এই প্রশ্নও তোলেন তিনি।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে মিথিলার মত, অনেক সময় ক্ষমতায়নের নামে নারীর ওপর বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। ঘরের কাজ, বাইরের কাজ এবং সন্তানের দায়িত্ব—সবই একসঙ্গে সামলাতে হয় নারীকে। অথচ সহজ সমঝোতার মাধ্যমে দায়িত্ব ভাগ করে নেওয়াই হতে পারে বাস্তব সমাধান।

শোবিজ অঙ্গন নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার মতে, কর্মক্ষেত্রে নারীদের হয়রানি কেবল বিনোদন জগতেই নয়, প্রায় সব ক্ষেত্রেই রয়েছে। তবে শোবিজে নারীদের নিয়ে বিচার-সমালোচনার প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়।



ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ প্রসঙ্গে মিথিলা বলেন, একজন পাবলিক ফিগার হওয়ায় অনেক সময় তার ব্যক্তিগত জীবন নিয়ে অযথা আলোচনা হয়, যা কখনো কখনো তার পেশাগত অর্জনকে আড়াল করে দেয়।

তবে এসব সমালোচনাকে পাশ কাটিয়ে নিজের কাজে মনোযোগ দেওয়ার কথাই বললেন তিনি। মিথিলার ভাষায়, মানুষ অনেক কথা বলবে, কিন্তু শেষ পর্যন্ত নিজের কাজ ও সততার ওপর ভর করেই এগিয়ে যেতে হয়।

এসএন 

মন্তব্য করুন