© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৃত্যুর গুজবের মধ্যেই ৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে বড় সিদ্ধান্ত জ্যাকি চ্যানের

শেয়ার করুন:
মৃত্যুর গুজবের মধ্যেই ৪ কোটি টাকার সম্পত্তি নিয়ে বড় সিদ্ধান্ত জ্যাকি চ্যানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৬ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা জ্যাকি চ্যানের প্রয়াণের খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে হঠাৎই ছড়িয়ে পড়ে। ৭১ বছর বয়সি ‘রাশ আওয়ার’খ্যাত অভিনেতার মৃত্যু হয়েছে বলে দাবি করে একটি পোস্ট ভাইরাল হয়ে পড়ে। আর তা নিয়ে শুরু হয়ে যায় নেটিজেনদের মাঝে নানা চর্চা। তবে এ খবরটি সম্পূর্ণ ভুয়া-  জ্যাকি চ্যান জীবিত আছেন এবং সুস্থ আছেন বলে জানানো হয় অভিনেতার তরফে।

এর মধ্যেই সেই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে জ্যাকি চ্যানের একটি সাদা-কালো ছবি ব্যবহার করা হয়েছিল। সেই ছবির সঙ্গে তার নামের পাশে ‘১৯৫৪-২০২৬’ লেখা ছিল। ফলে অনেকেই সেটিকে সত্যি বলে ধরে নেন। কিন্তু জ্যাকি চ্যানের ভক্ত-অনুরাগীদের একাংশ অবশ্য দ্রুতই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করায় নড়েচড়ে বসে অভিনেতার টিম।



মৃত্যুর ভুয়া খবরের পাশাপাশি আবার সামনে এসেছে জ্যাকি চ্যানের বিপুল সম্পত্তি নিয়ে পুরোনো একটি সিদ্ধান্তও। দীর্ঘদিন ধরেই তার সম্পত্তির পরিমাণ নিয়ে নানা হিসাব সামনে এসেছে। বিভিন্ন সূত্রে তার সম্পত্তির আনুমানিক মূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বলা হয়েছে। তবে এত বিপুল সম্পত্তি থাকলেও নিজের একমাত্র ছেলে জেসি চ্যানের জন্য পুরো সম্পত্তি রেখে যেতে চান না জ্যাকি। 

বরং নিজের উপার্জনের বড় অংশ দাতব্য কাজে ব্যবহার করার পরিকল্পনার কথা তিনি আগেই জানিয়েছিলেন। জ্যাকি চ্যান বলেছিলেন, ছেলে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে নিজের অর্থ নিজেই উপার্জন করতে পারবে। আর যদি সে সেই দায়িত্ব নিতে না পারে, তাহলে বাবার বিপুল অর্থও তার কাজে আসবে না।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিনোদন দুনিয়ায় জ্যাকি চ্যান বিপুল খ্যাতি অর্জন করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনেতা হয়ে ওঠার পাশাপাশি প্রযোজক, পরিচালক, স্টান্ট পারফর্মার এবং গায়ক হিসেবেও কাজ করেছেন তিনি। ‘রাশ আওয়ার’, ‘দ্য কারাটে কিড’, ‘শাংহাই নুন’ থেকে শুরু করে একাধিক সিনেমায় নিজের অভিনয় এবং স্টান্টের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন এ কিংবদন্তি অভিনেতা। অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করার জন্যও তার আলাদা পরিচিতি রয়েছে।

এসএ/টিএ

মন্তব্য করুন