অগ্রিম বুকিংয়ে কত আয় করল রণবীরের ‘ধুরন্ধর ২’?
ছবি: সংগৃহীত
০৫:৩১ পিএম | ০৮ মার্চ, ২০২৬
রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির আর মাত্র কয়েকদিন বাকি। প্রথম ছবি ‘ধুরন্ধর’ ব্লকবাস্টার হওয়ার পর থেকেই সিক্যুয়ালটি নিয়ে ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে সামনে এসেছে ছবিটির অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান।
ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্ক–এর প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রিম বুকিং থেকেই ছবিটি ইতিমধ্যে প্রায় ২.২ কোটি রুপি আয় করেছে। এই সংখ্যা দেখে অনেকেই মনে করছেন, মুক্তির প্রথম দিনেই বড় রেকর্ড গড়তে পারে ছবিটি।
ছবিটি একাধিক ভাষা ও ফরম্যাটে মুক্তি পেতে চলেছে। তবে আয় সবচেয়ে বেশি হয়েছে হিন্দি সংস্করণে। তথ্য অনুযায়ী, শুধুমাত্র হিন্দি টুডি ফরম্যাট থেকেই এসেছে ২.১৬ কোটির বেশি।
এখন পর্যন্ত সারা ভারতে প্রায় ৩৬,৬৬১টি টিকিট বিক্রি হয়েছে।

প্রথম দিনের জন্য মোট ৫,৬২৬টি শো নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৫,৪৪৯টি শো হিন্দিতে।
শুধু হিন্দিতেই নয়, দক্ষিণ ভারতেও ছবিটি ধীরে ধীরে সাড়া ফেলতে শুরু করেছে। তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষাতেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এখন পর্যন্ত তামিল সংস্করণে প্রায় ১.৮৩ লাখ রুপি, তেলেগু সংস্করণে ১.৪৯ লাখ, কন্নড় সংস্করণে ১৫,৫৫০ রুপি, এবং মালায়ালাম সংস্করণে ৫,৭৫০ রুপি অগ্রিম বুকিং হয়েছে।
দক্ষিণ ভারতে এখনও শোয়ের সংখ্যা তুলনামূলক কম হলেও মুক্তির দিন যত এগিয়ে আসবে, টিকিট বিক্রি আরও বাড়বে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।
ছবিটি ঘিরে দর্শকদের উচ্ছ্বাস দেখে অনেকেই আশা করছেন ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ চলতি বছরের সবচেয়ে বড় হিটগুলোর একটি হতে পারে। এখন সবার নজর-প্রথম দিনের আয়ে এটি কি প্রথম পর্বের রেকর্ড ভাঙতে পারে কিনা।
সূত্র: হিন্দুস্তান টাইমস