© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপন প্রেমের পর বিয়ের পিঁড়িতে আল্লু-নয়নিকা!

শেয়ার করুন:
গোপন প্রেমের পর বিয়ের পিঁড়িতে আল্লু-নয়নিকা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১১ পিএম | ০৮ মার্চ, ২০২৬
বিয়ে সারলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি আল্লু সিরিশ ও নয়নিকা রেড্ডি। ভারতের হায়দরাবাদে অত্যন্ত জমকালো আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন নতুন এ জুটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কমের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসেন আল্লু-নয়নিকা। বিয়ের দিন দুই পরিবারের সদস্য, বন্ধুমহল, সিনেমা ও রাজনীতি মহলের প্রভাবশালী ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।
 
বিয়ের দিন বরবেশে আল্লু সিরিশ পরেছিলেন সাদা রেশমি কুর্তা। পোশাকে সূক্ষ্ম সোনালি নকশা আর রাজকীয়ভাব নজর কাড়ে সবার। অন্যদিকে কনে নয়নিকা রেড্ডি পরেছিলেন ল্যাভেন্ডার ও সোনালি রঙের রেশমি শাড়ি। পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছিলেন সাদা ও গোলাপি রংয়ের দৃষ্টিনন্দন হীরার গয়নার সেট। হাতে ছিল মানানসই হীরার চুড়ি আর কপালে মাঙ্গটিকা।
 


ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই চলছিলো সিরিশ ও নয়নিকার সম্পর্ক নিয়ে গুঞ্জন। কিন্তু প্রেম নিয়ে দুজনের কেউই এতোদিন প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি। শোবিজে তাদের প্রেমের শুরুটা হয়েছিল ২০২৩ সালে।
 
একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের ভাই আল্লু সিরিশ। সেই অনুষ্ঠানেই নয়নিকার সঙ্গে প্রথম দেখা। পরিচয় থেকে বন্ধুত্ব, যা ধীরে ধীরে পরে গড়ায় প্রেমের সম্পর্কে।
 
প্রায় দুই বছর নিজেদের সম্পর্ক গোপন রেখে প্রেম জীবন নিয়ে প্রথম মুখ খোলেন সিরিশ। গত বছরের অক্টোবরে প্যারিসে ছুটি কাটানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সম্পর্কের ইঙ্গিত দেন। এরপরই গত ৩১ অক্টোবরে পারিবারিক আবহে বাগদান সারেন।

কেএন/এসএন

মন্তব্য করুন