© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২

শেয়ার করুন:
সৌদিতে ক্ষেপণাস্ত্র  হামলায় বাংলাদেশিসহ নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৬ পিএম | ০৮ মার্চ, ২০২৬
সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন ১২ জন। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়। সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ভবনে ওই হামলা চালানো হয়েছে।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ এক পোস্টে এসব তথ্য জানিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের আল খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা নিশানা করে হামলা চালিয়েছে। সেই আল-খার্জে দুজন নিহত হওয়ার কথা জানা গেল।

গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কনস্যুলেট ড্রোন হামলার শিকার হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা শুরুর পর ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময় হামলা চালিয়েছে ইরান।

এসএস/টিএ

মন্তব্য করুন