© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হর্ষ মেটার পর এবার সৌরভ, মালাইকার সম্পর্ক নিয়ে প্রশ্ন

শেয়ার করুন:
হর্ষ মেটার পর এবার সৌরভ, মালাইকার সম্পর্ক নিয়ে প্রশ্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৯ এএম | ০৯ মার্চ, ২০২৬
বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, বয়সে ছোট ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

ভিডিওটিতে দেখা যায়, একটি নাইট ক্লাবে আয়নার সামনে দাঁড়িয়ে এক তরুণের সঙ্গে নাচছেন মলাইকা। সেখানে দু’জনকে বেশ ঘনিষ্ঠভাবেই দেখা যায়। তরুণটি পেছন থেকে জড়িয়ে ধরেছেন অভিনেত্রীকে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নতুন আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, ওই তরুণ কি সত্যিই মলাইকার নতুন সঙ্গী?

নেটাগরিকদের একাংশের ধারণা, ভিডিওতে দেখা সেই ব্যক্তি জনপ্রিয় বাস্তবধর্মী অনুষ্ঠান ‘স্প্লিটসভিলা’খ্যাত সৌরভ বেদী। এই অনুষ্ঠান থেকেই পরিচিতি পাওয়া সৌরভকে একটি ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গেছে। শোনা যায়, তাঁর বয়স প্রায় সাতাশ থেকে আটাশের মধ্যে। মলাইকার সঙ্গে তাঁকে ঘনিষ্ঠভাবে দেখা যাওয়ায় অনেকেই ধরে নিচ্ছেন, তাঁদের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি মলাইকা বা সৌরভ—দু’জনের কেউই।



অন্যদিকে কয়েক দিন আগেই মলাইকার একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। ইতালির বিখ্যাত ত্রেভি ফাউন্টেনের সামনে এক পুরুষের বাহুলগ্না অবস্থায় দেখা যায় তাঁকে। নেটাগরিকদের একাংশের দাবি, ভালোবাসা দিবসে নতুন সঙ্গীর সঙ্গে রোমে সময় কাটিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবিতে ঘনিষ্ঠভাবে নিজস্বী তুলতেও দেখা যায় তাঁদের। অনেকের ধারণা, ওই ব্যক্তিই ব্যবসায়ী হর্ষ মেটা, যার বেলজিয়ামে হিরার ব্যবসা রয়েছে বলে শোনা যায়। তাঁর বয়স প্রায় তেত্রিশ।

গত কয়েক মাস ধরে মলাইকা ও হর্ষের সম্পর্কের গুঞ্জন চলছিল। কিন্তু নাইট ক্লাবের ভিডিও প্রকাশ্যে আসতেই সেই জল্পনায় নতুন মোড় নিয়েছে। ফলে এখন প্রশ্ন উঠছে, সত্যিই কি সৌরভ বেদীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মলাইকা, নাকি এটি কেবলই বন্ধুত্বের মুহূর্ত—এই উত্তর জানার অপেক্ষায় অনুরাগীরা।

টিজে/টিএ 

মন্তব্য করুন