© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ওহ মাই গড’ থেকে হঠাৎ সরে দাঁড়ালেন রানি

শেয়ার করুন:
‘ওহ মাই গড’ থেকে হঠাৎ সরে দাঁড়ালেন রানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫০ এএম | ০৯ মার্চ, ২০২৬
বলিউড অভিনেত্রী রানি মুখার্জিকে নিয়ে নতুন একটি খবর ঘিরে আলোচনায় সরগরম চলচ্চিত্র অঙ্গন। শোনা যাচ্ছে, অক্ষয় কুমার অভিনীত আসন্ন ছবি ‘ওহ মাই গডেস’ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করার কথা ছিল নির্মাতা অমিত রায়ের, যিনি এর আগে সফল ছবি ‘ওএমজি টু’ পরিচালনা করে আলোচনায় এসেছিলেন।

চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রের খবর, চিত্রনাট্য নিয়ে আলোচনার সময় মতপার্থক্য তৈরি হওয়ায় এই প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রানি। শুরুতে ছবির গল্প ও নিজের চরিত্র নিয়ে বেশ আগ্রহী ছিলেন তিনি। তবে চিত্রনাট্যের পরবর্তী পর্যায়ের কাজ এগোতে থাকায় সেই ধারণা আর প্রত্যাশার সঙ্গে মিল খুঁজে পাননি বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে ছবির নির্মাতারা এখন নতুন অভিনেত্রী খুঁজতে শুরু করেছেন। রানি সরে দাঁড়ালেও ছবির কাজ বন্ধ হয়ে যাচ্ছে না। বরং পরিকল্পনা অনুযায়ী অক্ষয় কুমারকে প্রধান চরিত্রে রেখেই এগিয়ে নেওয়া হবে প্রকল্পটি।



রানির হঠাৎ সরে দাঁড়ানোর খবর অনেক অনুরাগীকেই অবাক করেছে। কারণ দীর্ঘ সময় পর আবার একই ছবিতে রানি মুখার্জি ও অক্ষয় কুমারকে একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকেরা। এখন নতুন করে কে আসবেন এই ছবির নায়িকার ভূমিকায়, সেটিই দেখার অপেক্ষা। চলচ্চিত্রটির নতুন অভিনয়শিল্পী নির্বাচন ও নির্মাণ অগ্রগতি নিয়ে শিগগিরই আরও তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন