© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের আগে একসঙ্গে থাকার পক্ষে মানসা বারনাসী

শেয়ার করুন:
বিয়ের আগে একসঙ্গে থাকার পক্ষে মানসা বারনাসী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ এএম | ০৯ মার্চ, ২০২৬
দক্ষিণ ভারতের অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী মানসা বরনাসী সাম্প্রতিক এক মন্তব্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। বিয়ের আগে একসঙ্গে বসবাস বা সহবাসের পক্ষে মত দিয়ে তিনি বলেন, সম্পর্ককে ভালোভাবে বোঝার জন্য এই অভিজ্ঞতা অনেক সময় গুরুত্বপূর্ণ হতে পারে।

মানসার মতে, অনেক দক্ষিণ ভারতীয় দম্পতি এখনও প্রচলিত সম্পর্কের ধারা মেনে চলেন। তবে দ্রুত নগরায়ণ ও বদলে যাওয়া সামাজিক বাস্তবতায় তরুণ প্রজন্মের চিন্তাভাবনাও পাল্টাচ্ছে। ফলে অনেকেই সম্পর্ক গড়ার ক্ষেত্রে নতুন পথ খুঁজছেন। তাঁর বিশ্বাস, বিয়ের আগে কিছু সময় একসঙ্গে কাটালে দুই মানুষ পরস্পরের অভ্যাস, মূল্যবোধ ও ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন।

অভিনেত্রীর মতে, এমন অভিজ্ঞতা ভবিষ্যতের সম্পর্কে বোঝাপড়া বাড়াতে সাহায্য করে এবং বিবাহিত জীবনে অপ্রত্যাশিত ভুল বোঝাবুঝি কমাতে পারে। তাই সম্পর্কের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।



মানসার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই তাঁর মতকে আধুনিক সম্পর্কের বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি হিসেবে সমর্থন করছেন। আবার একাংশের মতে, এই ধারণা দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

তবে বিতর্কের মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে আরেকটি বিষয়—ভারতের তরুণ প্রজন্মের একাংশ সম্পর্ক, অঙ্গীকার ও বিয়ে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে। বিশেষ করে বড় শহরগুলোতে সম্পর্কের সংজ্ঞা ও ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার পথ খুলে দিচ্ছে এই ধরনের মতামত।

টিজে/টিএ 

মন্তব্য করুন