© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব, নারী-শিশুসহ গুলিবিদ্ধ ১০

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব, নারী-শিশুসহ গুলিবিদ্ধ ১০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৬ এএম | ০৯ মার্চ, ২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে গুলির ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া এলাকার রুদ্রপাড়ায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে র‍্যাব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিকাটা নিয়ে এলাকায় দীর্ঘদিনের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে এই হামলা চালানো হয়। মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজানের পরিবারের ওপর ঘরে ঢুকে গুলি চালায়। এতে শিশু ও নারীসহ ১০ জন আহত হন। ঘটনার পর ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ১২টার দিকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

র‍্যাবের হাতে আটক ব্যক্তিরা হলেন- মহসিন খান, হারুন রশিদ খান ও মান্নান খান। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ জানান, আধিপত্য বিস্তারের জেরে এই গুলির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএস/টিএ

মন্তব্য করুন