দিদির সাধের অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত ঋতাভরীর!
ছবি: সংগৃহীত
০৯:৩৮ এএম | ০৯ মার্চ, ২০২৬
টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। আন্তর্জাতিক নারী দিবসের দিনেই সামনে এসেছে সেই সুখবর। মা হতে চলেছেন ঋতাভরীর বড় বোন অভিনেত্রী ও মডেল চিত্রাঙ্গদা শতরূপা। পরিবারে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় এখন আনন্দঘন পরিবেশ।
যদিও সরাসরি এই খবর জানিয়ে কোনও আলাদা ঘোষণা করেননি ঋতাভরী বা চিত্রাঙ্গদা। তবে সামাজিক মাধ্যমে তাঁদের ভাগ করে নেওয়া কিছু মুহূর্ত থেকেই বিষয়টি সামনে আসে। রবিবার নিজেদের গল্প অংশে চিত্রাঙ্গদার সাধের অনুষ্ঠানের ছবি প্রকাশ করেন তাঁরা। আর সেখান থেকেই অনুরাগীদের কাছে পৌঁছে যায় নতুন জীবনের আগমনের বার্তা।

সেই অনুষ্ঠানে গোলাপি শাড়িতে সেজেছিলেন চিত্রাঙ্গদা। মাতৃত্বের আভা যেন স্পষ্ট ছিল তাঁর মুখে। পাশে ছিলেন বোন ঋতাভরী চক্রবর্তী ও তাঁদের মা শতরূপা সান্যাল। পরিবারকে ঘিরেই কাটে চিত্রাঙ্গদার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, আর সেই বিশেষ দিনেও বোনকে ঘিরেই ছিলেন ঋতাভরী।
২০২২ সালে ছোটবেলার বন্ধু সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিত্রাঙ্গদা। কয়েক বছরের দাম্পত্যের পর এবার তাঁদের পরিবারে যোগ হতে চলেছে নতুন সদস্য। দুই থেকে তিনে পরিণত হওয়ার সেই অপেক্ষার আনন্দ এখন স্পষ্ট তাঁদের পরিবারে।
অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন চিত্রাঙ্গদা শতরূপা। ফ্যাশন দুনিয়ায় তাঁকে অনেকেই ‘ভিন্টেজ গার্ল’ নামে চেনেন। তবে জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতির জন্য সাম্প্রতিক সময়ে কাজ থেকে কিছুটা দূরে ছিলেন তিনি।
অন্যদিকে বোনের জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আবেগঘন বার্তাও ভাগ করে নিয়েছেন ঋতাভরী। নারী দিবসে মা ও দিদির সঙ্গে ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, তাঁর জীবনের সেই নারীদের কথা যারা প্রতিদিনের জীবনকে আরও সুন্দর করে তোলে। সেই পোস্টের মাধ্যমেই যেন পরিবারকে ঘিরে আনন্দ ও ভালোবাসার ছবিটা আরও স্পষ্ট হয়ে ওঠে।
পিআর/টিকে