কিশোর গ্যাং নিয়ন্ত্রণে রাজনীতিবিদদের ‘বাবা’ সম্বোধন আইজিপির
ছবি: সংগৃহীত
০৪:১৩ পিএম | ০৯ মার্চ, ২০২৬
দেশের রাজনীতির মূল চালিকাশক্তি রাজনৈতিক দল। তারা ভুল করলে তা আলোচনার টেবিলে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিচালক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে কিশোর গ্যং নিয়ে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
কিশোর গ্যাংয়ের পেছনে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত থাকার অভিযোগ রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইজিপি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, 'আপনি কি আপনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন'?
পুলিশ মহাপরিচালকের ভাষ্য, 'দেশের রাজনীতির মূল চালিকাশক্তি রাজনৈতিক দল। তারা পলিসি মেকার। তারা সংসদে নীতি নির্ধারণ করে। দেশ কীভাবে চলবে, সমাজ কীভাবে চলবে, পুলিশ কীভাবে চলবে'।
তিনি বলেন, 'তারা যদি ভুল করে, তা সংশোধনের দায়িত্ব তাদের। আলোচনা করে, সমঝোতা করে। রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের না'। তবে রাজনীতিবিদরা যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা আইনভঙ্গ করে, সে ব্যাপারে পুলিশ ব্যবস্থা নিতে পারে বলে আইজিপি যোগ করেন।
আইকে/টিএ