© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

শেয়ার করুন:
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোবববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় দিকে জামগড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে এলাকাটি কালো ধোঁয়ায় ঢেকে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলের দিকে ওই এলাকায় বিকট শব্দ শোনা যায়। এরপর ‘প্রীতি গার্মেন্টস’ নামে কারখানাটি আগুন জ্বলতে দেখা যায়। এতে ধারণা করা হচ্ছে কারখানার বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে পাইপাইল সড়কে অনেক যানজট হওয়ায় এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। অগ্নিকাণ্ডের কী অবস্থা তা ঘটনাস্থলে গেলে জানা যাবে।

আরআই/টিএ

মন্তব্য করুন