© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে মিরপুরের বহুতল ভবনের আগুন

শেয়ার করুন:
দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে মিরপুরের বহুতল ভবনের আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ পিএম | ০৯ মার্চ, ২০২৬
কার মিরপুর ২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সোমবার দুপুরে মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের বিপরীত পাশে 'এল এ প্লাজা' নামের ওই দশতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে এ বাহিনীর মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান।

তিনি বলেন, ওই ভবনে আটকে পড়া মোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১০ জন নারী।

উদ্ধার এক নারীকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তালহা।

প্রথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

এসএন 

মন্তব্য করুন