বাসে আগুন ও তেল পাম্পে ভাঙচুর ঘটনায় বৈষম্যবিরোধী ৭ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৪:৩০ পিএম | ০৯ মার্চ, ২০২৬
ঝিনাইদহে তেল পাম্পে যুবক নিহতের পর বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৮ মার্চ) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত সবাই জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন।
আটককৃতরা হলেন- জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক এজাজ হোসেন অন্তর, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম হুমায়ন কবির ও রাসেল হুসাইন।
প্রসঙ্গত, গত ৭ মার্চ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারীদের পিটুনিতে নিরব নামের এক যুবক নিহত হয়। নিহত যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য ছিলেন। হত্যাকান্ডের পর গভীর রাতে বাসে অগ্নিসংযোগ ও তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করে সোমবার (৯ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ইউটি/টিএ