© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কল্কি’ ছবিতে রেকর্ড পারিশ্রমিক, অমিতাভকে ছাড়িয়ে শীর্ষে কমল হাসান

শেয়ার করুন:
কল্কি’ ছবিতে রেকর্ড পারিশ্রমিক, অমিতাভকে ছাড়িয়ে শীর্ষে কমল হাসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ পিএম | ০৯ মার্চ, ২০২৬
নাগ অশ্বিন পরিচালিত চলচ্চিত্র Kalki 2898 AD-এ অভিনয় করে নতুন এক নজির গড়েছেন দক্ষিণ ভারতীয় তারকা Kamal Haasan। এই ছবিতে অভিনয়ের জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়েছেন তিনি। সেই পারিশ্রমিকের হিসাবেই বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন বলে আলোচনা চলছে।

ভারতীয় গণমাধ্যম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটিতে খলচরিত্রে অভিনয় করেছিলেন কমল হাসান। শীর্ণ ও দৈত্যসদৃশ এক চরিত্রে তাকে ভিন্ন রূপে দেখা যায়। যদিও পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম সময়ের, তবু চরিত্রটি ছিল গল্পের গুরুত্বপূর্ণ অংশ।

দক্ষিণের অভিনেতা ও পরিচালক Yugi Sethu জানান, এই চরিত্রে অভিনয়ের জন্য প্রায় ২০ দিন শুটিং করেছিলেন কমল হাসান। সেই কাজের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন প্রায় ১৫০ কোটি টাকা। তার ভাষ্য অনুযায়ী, এত অল্প সময়ের কাজের জন্য এত বড় অঙ্কের পারিশ্রমিক পাওয়া সত্যিই বিস্ময়কর।

তবে ছবিটির প্রযোজক C. Aswani Dutt দাবি করেন, কমল হাসান ২০ দিন নয়, মাত্র ১০ দিন শুটিং করেছিলেন। তবুও তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ১৫০ কোটি টাকা। সেই হিসাবে তার দৈনিক আয় দাঁড়ায় প্রায় ১৫ কোটি টাকা।



এই একই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা Amitabh Bachchan। বিভিন্ন অ্যাকশন দৃশ্যেও দেখা গেছে তাকে। তবে জানা যায়, এই ছবিতে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন প্রায় ২০ কোটি টাকা পারিশ্রমিক, যা কমল হাসানের পারিশ্রমিকের তুলনায় অনেক কম।

উল্লেখ্য, ২০২৪ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন Prabhas ও Deepika Padukone। বড় বাজেটের এই চলচ্চিত্রের দ্বিতীয় পর্বের কাজও বর্তমানে এগিয়ে চলছে।

এমকে/টিএ

মন্তব্য করুন