© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিবাহবিচ্ছেদের মামলার মাঝেই চিঠি পেলেন থালাপতি বিজয়!

শেয়ার করুন:
বিবাহবিচ্ছেদের মামলার মাঝেই চিঠি পেলেন থালাপতি বিজয়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৫ পিএম | ০৯ মার্চ, ২০২৬
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা Vijay ওরফে থলপতি বিজয় আবারও আইনি জটিলতায় পড়েছেন। স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলার মধ্যেই এবার আদালতের সমন পেয়েছেন তিনি। সাম্প্রতিক এক জনসভায় ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতের চিঠি পাঠানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিজয়। তিনি ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ নামে একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। তবে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের মুখে পড়তে হচ্ছে তাকে।

সম্প্রতি তার স্ত্রী Sangeeta Sornalingam প্রতারণার অভিযোগ এনে আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। এরই মধ্যে অভিনেত্রী Trisha Krishnan-এর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়ে পড়ে।

এদিকে গত ২৭ সেপ্টেম্বর একটি জনসভায় ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। ওই সভাটি ডেকেছিলেন বিজয়। ঘটনাস্থলে হুড়োহুড়ির মধ্যে অন্তত ৪১ জনের মৃত্যু হয় বলে জানা যায়। এই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা Central Bureau of Investigation।



তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে ওই দিনের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর তদন্তের দ্বিতীয় ধাপে বিজয়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে। এর আগে তিনি দিল্লিতে সংস্থাটির সদর দপ্তরে গিয়ে হাজিরাও দিয়েছিলেন।

তদন্তকারীরা জানতে চাইছেন, ওই জনসভায় নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা পরে কেন পৌঁছেছিলেন বিজয়। এছাড়া প্রায় ১০ হাজার মানুষের সমাবেশ হওয়ার কথা থাকলেও সেখানে কীভাবে প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও দলের কর্মীদের মধ্যে সমন্বয় ঠিকভাবে ছিল কি না, সেটিও তদন্তের আওতায় এসেছে।

সব মিলিয়ে ব্যক্তিজীবনের টানাপোড়েন ও রাজনৈতিক ব্যস্ততার মাঝেই নতুন করে আইনি জটিলতায় পড়েছেন থলপতি বিজয়।

এমকে/টিএ

মন্তব্য করুন