© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এপস্টিন ফাইলস থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে : মুনাওয়ার ফারুকী

শেয়ার করুন:
এপস্টিন ফাইলস থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে : মুনাওয়ার ফারুকী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ পিএম | ০৯ মার্চ, ২০২৬
কৌতুকশিল্পী Munawwar Faruqui সম্প্রতি সামাজিক মাধ্যমে পোস্ট করে বিশ্ব রাজনীতি ও মানবাধিকার নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি লিখেছেন, “এপস্টিন ফাইল্‌স থেকে নজর ঘোরানোর চেষ্টা চলছে।” একই সঙ্গে তিনি গাজা অঞ্চলের পরিস্থিতিকেও উদ্দীপক মন্তব্য করেছেন।

ভারতীয় গণমাধ্যম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল এপস্টিন ফাইল্‌স সংক্রান্ত আলোচনায়। এরপর ইরান-আমেরিকা-ইজরায়েলের সংঘর্ষ এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যু ঘটেছে। মুনব্বর ফারুকী দাবি করেছেন, এপস্টিন ফাইল্‌স নিয়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, তা মূলত নজর ঘোরানোর প্রয়াসের অংশ।

মুনব্বর ফারুকী আরও লিখেছেন, “গাজায় গণহত্যা রুখতে পারার মতো একমাত্র দেশেই বিস্ফোরণ চালাচ্ছে।” তিনি স্পষ্ট করে আমেরিকার দিকে ইঙ্গিত না করলেও লিখেছেন, “শিশুদের যারা হেনস্থা করে, তারা সারা বিশ্বে নায়ক হয়ে ওঠার চেষ্টা করছে।”



মুনব্বরের এই পোস্ট মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনুরাগীদের একাংশ সমর্থন জানালেও অন্য একটি অংশ তাঁকে সমালোচনা করেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, “এপস্টিন ফাইল্‌স-এ শিশু হেনস্থাকারীদের কথা সত্যি। তেমনই আপনার এই মন্তব্যে খামেনেইও নায়ক হয়ে উঠছেন না, এটাও সত্যি।”

উল্লেখ্য, মুনব্বর ফারুকী ‘হফতা ওয়াসুলি’ নামের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সমালোচনার মুখে পড়েন। এই অনুষ্ঠানে মূলত রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে ব্যঙ্গ করা হয়। অভিযোগ ছিল, অনুষ্ঠানটি সংস্কৃতি ও সামাজিক মর্যাদাকে লঙ্ঘন করছে এবং নতুন প্রজন্মের মানসিকতা ক্ষতিগ্রস্ত করছে। তবে বিভিন্ন পরিস্থিতিতে সম্প্রীতির বার্তা দিয়ে তিনি অনুরাগীদের মন জয় করেছেন।

এমকে/টিএ

মন্তব্য করুন