সরকারি ঔষধ ও সরঞ্জাম পাচারকালে আটক ১
ছবি: সংগৃহীত
০২:৫০ এএম | ১০ মার্চ, ২০২৬
কুড়িগ্রাম রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ফারুককে সরকারি ওষুধ এবং ওয়েট মেশিন পাচারের সময় আটক করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) রাতে একটি কুরিয়ার সার্ভিসের অফিস থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাচারকালে ৪০ হাজার পিচ মেট্রো ট্যাবলেট এবং ১৮টি ওয়েট মেশিনসহ হাসপাতালের স্টোর কিপার ফারুককে আটক করা হয়। এ সময় মালামালগুলো জব্দ করে ফারুককে থানায় নিয়ে যায় পুলিশ।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এসএস/টিএ