বডি শেমিং বিতর্কের মাঝেই শ্রাবন্তীর প্রশংসা করলেন মমতা
ছবি: সংগৃহীত
০৪:০৪ এএম | ১০ মার্চ, ২০২৬
দিন কয়েক আগেই তামান্না ভাটিয়ার আইটেম নম্বর ‘আজ কি রাত’ গানে নেচে দেদার ট্রোলের শিকার হয়ে হয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এমনকী অভিনেত্রীর চেহারার গড়ন নিয়েও কুরুচিকর মন্তব্য করতে পিছপা হয়নি সোশাল পাড়ার একাংশ। লাগাতার কটাক্ষ, বডি শেমিংয়ের জেরে তিতিবিরক্ত হয়েই সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। এমন আবহেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি এক অনুষ্ঠানে মমতার সঙ্গে শ্রাবন্তীর দেখা হয়। আর সেলেব পাড়ার সদস্যদের সঙ্গে বরাবরই মুখ্যমন্ত্রীর দারুণ সখ্যতা। তারকারাও কোনও অনুষ্ঠানে ‘দিদি’কে পেলে উচ্ছ্বসিত হন।

শ্রাবন্তীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সাম্প্রতিক ওই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হতেই অভিনেত্রীও কুশল মঙ্গল বিনিময় করেন। সেসময়েই শ্রাবন্তীর প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “তুমি একটু রোগা হয়েছ, ভালো লাগছে দেখতে।” সোশাল মিডিয়ায় যে মেয়েদের বেশি ট্রোলের শিকার হতে হয় কথোপকথনের মাঝে সেপ্রসঙ্গও উত্থাপন হয়।
দিন কয়েক আগে, বঙ্গসম্মান পাওয়ায় ইমন চক্রবর্তীকেও বেধড়ক কটাক্ষের শিকার হতে হয়েছিল। প্রয়াত মায়ের প্রসঙ্গে উত্থাপন করে নিন্দুকেরা গায়িকাকে ‘চটি চাটা’ বলে পর্যন্ত আক্রমণ করেন। যার জেরে ইমনও সোশাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু গায়িকা জানান, মুখ্যমন্ত্রীর পরামর্শেই তিনি আবার নেটভুবনে সক্রিয় হবেন। এবার বডি শেমিং বিতর্কের আবহে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রশংসা করে ‘পিঠ চাপড়ে’ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এমআই/টিএ