পপ তারকা রিহানার ওপর হামলা, গ্রেপ্তার ১
ছবি: সংগৃহীত
০৪:৪৫ পিএম | ১০ মার্চ, ২০২৬
হলিউডে চাঞ্চল্য ছড়িয়েছে পপ তারকা Rihanna–র বাড়িতে গুলিবর্ষণের ঘটনায়। লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসের বাসভবনে আচমকাই কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এতে বাড়ির বাইরের দেওয়াল ঝাঁজরা হয়ে যায় এবং কিছু গুলি অন্দরমহল পর্যন্ত ঢুকে পড়ে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ দুপুরের দিকে একটি গাড়িতে করে বাড়ির সামনে এসে এআর-১৫ স্টাইলের রাইফেল দিয়ে গুলি চালান ৩৫ বছর বয়সী এক নারী। হামলাকারীর নাম Ivana Lisette Ortiz। ঘটনাস্থল থেকে অস্ত্রের খোসাও উদ্ধার করা হয়েছে।
ঘটনার সময় বাড়িতেই ছিলেন রিহানা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। গায়িকার সন্তানরাও নিরাপদে রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লস অ্যাঞ্জেলস পুলিশের একটি দল। পরে গায়িকার বাসভবন থেকে প্রায় আট মাইল দূরে একটি সাদা Tesla গাড়ি থেকে সন্দেহভাজন ওই নারীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি ফ্লোরিডার অরল্যান্ডো থেকে এসেছিলেন।
হামলার পর নিজের বাড়ির নিরাপত্তা আরও জোরদার করেছেন রিহানা। পাশাপাশি কিছু কাজের সূচিও পরিবর্তন করেছেন বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। কেন এই হামলা এবং গায়িকাকে লক্ষ্য করে গুলি চালানোর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে লস অ্যাঞ্জেলস পুলিশ।
এসএন