© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাঁকজমক নয়, সাদামাটা আয়োজনে বিয়ে করছেন গৌরব-কৃতিকা!

শেয়ার করুন:
জাঁকজমক নয়, সাদামাটা আয়োজনে বিয়ে করছেন গৌরব-কৃতিকা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৭ পিএম | ১০ মার্চ, ২০২৬
জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং সাদামাটা পরিবেশেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুর ও অভিনেত্রী কৃতিকা কামরা। তাদের বিয়ের গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি আমন্ত্রণপত্র, যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা।

গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গৌরব কাপুর ও কৃতিকা কামরার বিয়ের খবর সামনে আসে। তবে এ বিষয়ে প্রকাশ্যে তেমন কোনো মন্তব্য করেননি তারা। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, ১১ মার্চ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এদিকে সম্প্রতি যে আমন্ত্রণপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, তাতে ১২ মার্চ সংবর্ধনার বিস্তারিত তথ্য উল্লেখ থাকতে দেখা গেছে। জানা গেছে, ১১ মার্চ আনুষ্ঠানিকভাবে বিয়ের কাগজপত্রে স্বাক্ষর করে বিয়ের পর্ব সম্পন্ন করবেন এই জুটি। গৌরব কাপুরের বাসভবনেই বসবে সেই আয়োজন।



ভাইরাল হওয়া আমন্ত্রণপত্রে সংবর্ধনার শিরোনাম হিসেবে লেখা রয়েছে ‘দ্য আফটার পার্টি’। এতে উল্লেখ করা হয়েছে, ১২ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় ঘনিষ্ঠজনদের নিয়ে একটি ছোট পরিসরের উদযাপন হবে। আয়োজনে আড়ম্বর না রেখে বরং শান্ত ও ধীর পরিবেশ বজায় রাখার পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের দাবি, সংবর্ধনার পুরো আয়োজনই রাখা হচ্ছে অনেকটা সাদামাটা ও স্বল্প পরিসরের। সেখানে নবদম্পতি ও অতিথিরা ধীরেসুস্থে সময় কাটাবেন। গুঞ্জন রয়েছে, বিয়ের আসরেও একই ধরনের সরল সাজসজ্জা থাকবে এবং নীরব আবহে ধীর গতির সংগীতের মধ্যেই চলবে উদযাপন।

এমকে/টিএ

মন্তব্য করুন