শারীরিক কষ্টের মধ্যেও পেশাদারিত্ব দেখালেন সালমান খান
ছবি: সংগৃহীত
০৭:২৯ পিএম | ১০ মার্চ, ২০২৬
বলিউড সুপারস্টার সালমান খান ভাঙা পাঁজর এবং কাঁধে চোট থাকা সত্ত্বেও তার সর্বশেষ সিনেমা ‘সিকন্দর’-এর শুটিং চালিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি এবং নির্মাতারা জানিয়েছে, ছবির ফলে প্রায় ৯১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সিকন্দর ছবিতে সালমান খানর সহ-অভিনেতা যতীন সারেন জানান, সালমানের কোনো ধরনের ভুল বা অবহেলার কারণে ব্যর্থতা হয়নি। তিনি বলেন, ‘‘সালমান স্যর সব সময় প্রথমে সেটে উপস্থিত হতেন। কল টাইমের আগে এসে পুরো সেটে ইতিবাচক পরিবেশ তৈরি করতেন। আমি দেখেছি, শারীরিকভাবে অত্যন্ত কষ্টের মধ্যেও তিনি চরিত্রের প্রয়োজনে শরীরচর্চা, সাইকেল চালানো থামাননি।’’
ছবিটির শুটিং দেশের বিভিন্ন জায়গায় সম্পন্ন হয়েছিল। শুটিং চলাকালীন সময়ে সালমান খানর পাঁজর ভেঙে যায় এবং কাঁধে চোট লাগে। তবু তিনি পেশাদারিত্ব দেখিয়ে প্রতিটি দৃশ্যে অংশ নেন।

যতীন সারেন আরও বলেন, দর্শক ছবিটি কেন ভালোবাসেনি তা সম্পর্কে তিনি কোনো ধারণা পাননি। তিনি জানান, নির্মাণকালে সবকিছুই ঠিকঠাক ছিল এবং সালমান তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন।
এদিকে, ছবির ব্যর্থতার পেছনে পাইরেসি ও প্রত্যাশার মিলন না হওয়াকে অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু সহ-অভিনেতার মতে, সালমানের দায়িত্বপূর্ণ অভিনয় ও নিষ্ঠা সর্বাধিক ছিল, তবু দর্শক মন জয় করা সম্ভব হয়নি।
এমকে/টিএ