© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃষাকে ঘিরে বিতর্কের চাপে থালাপতি বিজয়!

শেয়ার করুন:
তৃষাকে ঘিরে বিতর্কের চাপে থালাপতি বিজয়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৯ পিএম | ১০ মার্চ, ২০২৬
দক্ষিণী সিনেমা ও তামিল রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন অভিনেতা ও রাজনৈতিক নেতা থালপতি বিজয়। অভিনেত্রী তৃষা কৃষ্ণন-এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জোর জল্পনা শুরু হওয়ায় এবার দলের অন্দরেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে।

গুঞ্জন রয়েছে, বিজয়ের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মধ্যেই তৃষার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা বেড়েছে। ইতিমধ্যে অভিনেতার স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করেছেন বলেও বিভিন্ন মহলে দাবি উঠেছে। এমন পরিস্থিতিতে একটি বিয়ের অনুষ্ঠানে তৃষার সঙ্গে বিজয়ের উপস্থিতি বিতর্ক আরও উসকে দিয়েছে।

এই মুহূর্তে আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছেন বিজয়। তিনি প্রতিষ্ঠা করেছেন রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তৈরি হওয়া বিতর্কে দলের ভেতরেও অসন্তোষ দেখা দিয়েছে।



দলের এক মহিলা কর্মীর বক্তব্য, একজন নেতার আগে নিজের পরিবারকে সম্মান করা উচিত। তাঁর মতে, যদি কেউ নিজের স্ত্রীকে সম্মান দিতে না পারেন, তাহলে অন্য নারীদের সম্মান করার কথা বলা কতটা গ্রহণযোগ্য তা নিয়েই প্রশ্ন উঠছে।

তবে নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বিজয় জানান, তাঁর ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা করতে চান না। তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় বলেই মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃষাকে ঘিরে এই বিতর্ক আগামী নির্বাচনের আগে বিজয়ের রাজনৈতিক ভাবমূর্তির উপর প্রভাব ফেলতে পারে।

এমকে/টিএ

মন্তব্য করুন