© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় ২টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

শেয়ার করুন:
মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় ২টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫১ পিএম | ১১ মার্চ, ২০২৬
মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হিজলবাড়িয়া-সাহারবাটি সড়কের কৃষক নিয়ামত আলী ও দানেজ আলীর পেয়াজ ও ভুট্টাক্ষেতের রাস্তার পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‎‎সাহারবাটি গ্রামের স্থানীয় বিএনপি নেতা আবু বক্কার জানান, বিএনপি নেতাকর্মীদের ভয় ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বোমা রেখেছে বলে তিনি ধারণা করছেন।

‎‎এলাকার স্থানীয় মানুষ মনে করেন, বোমা সাদৃশ্য বস্তু দুটি সড়কে ডাকাতি কিংবা বিএনপি নেতাকর্মীদের মধ্য আতঙ্ক সৃষ্টি বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে ধারণ করেন।

গাংনী থানার এসআই অঙ্কুশ কুমার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাল টিপ দিয়ে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় করা হয়েছে।
‎‎
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

টিকে/

মন্তব্য করুন