জুলাই সনদ নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস ভাইরাল
ছবি: সংগৃহীত
০৩:৪৭ এএম | ১২ মার্চ, ২০২৬
জুলাই সনদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১১ মার্চ) রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড পেজে ওই স্ট্যাটাস দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘জুলাই সনদ Non-negotiable’। মাত্র ৪ শব্দের এ স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ৩৪ মিনিটের ব্যবধানে স্ট্যাটাসটিতে ১১ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। পাশাপাশি প্রায় পাঁচশত আইডি থেকে স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করা হয়েছে।
এবি/টিএ