© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অর্থমন্ত্রী আমীর খসরু আমার পুরোনো বন্ধু: মার্কিন রাষ্ট্রদূত

শেয়ার করুন:
অর্থমন্ত্রী আমীর খসরু আমার পুরোনো বন্ধু: মার্কিন রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৬ এএম | ১২ মার্চ, ২০২৬
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পুরোনো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানান মার্কিন রাষ্ট্রদূত।

এদিন সচিবালয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড পেজে দেওয়া বিবৃতিতে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘আমার পুরোনো বন্ধু অর্থমন্ত্রী আমীর খসরুর সঙ্গে অভিন্ন অর্থনৈতিক অগ্রাধিকারের বিষয়ে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আমি আলোচনা করেছি।’

পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যকে এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি অফিস অব টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

টিজে/এসএন 

মন্তব্য করুন