© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাদের নোবেল মিয়া এমন বাত্তি জ্বালাইয়্যা গ্যাছেন তা নিভানোর জন্য আমরা কই যাবো: গোলাম মাওলা রনি

শেয়ার করুন:
আমাদের নোবেল মিয়া এমন বাত্তি জ্বালাইয়্যা গ্যাছেন তা নিভানোর জন্য আমরা কই যাবো: গোলাম মাওলা রনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৯ এএম | ১২ মার্চ, ২০২৬
ড. ইউনূসকে উদ্দেশ্য করে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘আমাদের নোবেল মিয়া এমন বাত্তি জ্বালাইয়্যা গ্যাছেন তা নিভানোর জন্য আমরা কই যাবো!’

গতকাল বুধবার (১১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে ‘রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ’ শিরোনামে একটি ফটোকার্ড শেয়ার করে তিনি ক্যাপশনে ওই মন্তব্য করেন।

ফটোকার্ডের ক্যাপশনে গোলাম মাওলা রনি লিখেন, ‘সবেতো শুরু! আর কিছুদিন পর বিয়ে সাদী, দাফন কাফন, গান বাজনার জন্য কার অনুমতি নিয়ে হয় তা আল্লাহই জানেন! আমাদের নোবেল মিয়া এমন বাত্তি জ্বালাইয়্যা গ্যাছেন তা নিভানোর জন্য আমরা কই যাবো!’

টিজে/এসএন 

মন্তব্য করুন