শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা আমাদের চরিত্র নয়: ডা. মাহমুদা মিতু
ছবি: সংগৃহীত
০৫:৫৭ পিএম | ১২ মার্চ, ২০২৬
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা আমাদের চরিত্র নয়। আর যারা শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ইতিহাস তাদের ক্ষমা করে না, ইতিহাস তাদের মনে রাখে।
বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমান আজ হাসছিলেন, টেবিল চাপড়ে চুপ্পুকে অ্যাপ্রিশিয়েট করছিলেন। খুবই বাজে লাগছিল সিনারিওটা। একদিকে নাহিদ, হাসনাতরা বের হয়ে যাচ্ছে, অন্যদিকে তারেক রহমান চুপ্পুকে এপ্রেশিয়েট করছেন।

অথচ এই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়েই তিনি দেশে ফিরেছেন। এই জুলাইয়ের আত্মত্যাগই তাকে প্রধানমন্ত্রী হওয়ার পথ তৈরি করে দিয়েছে। তার মা বেগম জিয়াকে কারামুক্ত করেছেন। কিন্তু জুলাইয়ের প্রতি তার ন্যূনতম অনুভূতিও যেন দেখা যাচ্ছে না।
তিনি আরো বলেন, ‘আমার মায়ের দিকে কেউ ভ্রু কুঁচকে তাকালেও তার দিকে আর ফিরে তাকাতাম না। অথচ যেই ফ্যাসিবাদ তার মাকে দিনের পর দিন নির্যাতন করেছে, তাদের নেতাকর্মীদের দিনের পর দিন নির্যাতন করেছে, সেই ফ্যাসিবাদের কাছে তারেক রহমান বিক্রি হয়েছেন। বিচার, সংস্কার, জুলাই নিয়ে তার অনুভূতি কেবল নামমাত্র।’
ডা. মিতু বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপির কিছু নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ উঠছে। এমনকি তাদের দলের এক আইনজীবীর বিরুদ্ধে জুলাইয়ের খুনিদের মুক্ত করতে এক কোটি টাকা দাবি করার কথাও শোনা যাচ্ছে। আবার তারা জুলাই সনদ ও গণভোটের দাবিকেও অস্বীকার করছেন।
তিনি বলেন, ‘যাদের রক্তের ওপর দাঁড়িয়ে দেশে ফিরলেন, সেই জুলাইয়ের প্রতি আপনাদের ন্যূনতম সম্মানও দেখা যাচ্ছে না। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। ক্ষমতা ক্ষণস্থায়ী।’
এসএস/টিএ