© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগেরহাটের মোংলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১২ জন নিহত

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১২ জন নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৬ পিএম | ১২ মার্চ, ২০২৬
বাগেরহাটের রামপালে একটি মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ জানিয়েছেন।

তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ঘটনার বিবরণ দিয়ে ওসি বলেন, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। বেলাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

“তাতে ঘটনাস্থলেই তিন নারীসহ চারজনের মৃত্যু হয়। স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসে থাকা আহত অন্তত পাঁচজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।”

ওসি বলেন, নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল।

নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

এসকে/এসএন

মন্তব্য করুন