© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাজী ফিরোজ রশীদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

শেয়ার করুন:
কাজী ফিরোজ রশীদ ও তার স্ত্রীর অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৯ পিএম | ১২ মার্চ, ২০২৬

সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রভাবশালী নেতা কাজী ফিরোজ রশীদ এবং তার স্ত্রী সুলতানা রশীদের নামে অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতোমধ্যে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যে কোনো সময় সম্পদের নোটিশ ইস্যু হতে পারে বলে জানা গেছে। 


বৃহস্পতিবার (১২ মার্চ) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধান প্রতিবেদন অনুযায়ী, কাজী ফিরোজ রশীদের নামে ৯ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার ১৮৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। ঋণ ও দায়-দেনা বাদ দিলে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৯ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার ৭৩৬ টাকা। বিপরীতে তার বৈধ আয় ও সঞ্চয় পাওয়া গেছে ৮ কোটি ৬১ লাখ ৫০৪ টাকা। অর্থাৎ, তার আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৮২ লাখ ৯৮ হাজার ২৩২ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে।

অন্যদিকে ফিরোজ রশীদের স্ত্রী সুলতানা রশীদের নামে ৬ কোটি ৩ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট ৯ কোটি ৭৬ লাখ ৭১ হাজার ৩০৭ টাকার সম্পদের হদিস পেয়েছে দুদক। বৈধ উৎস পাওয়া যায় ৯ কোটি ৩ লাখ ১৪ হাজার ৯৭০ টাকা। ফলে তাঁর নামে ৭৩ লাখ ৫৬ হাজার ৩৩৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। 

অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা মোতাবেক তাঁদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেয় কমিশন।  

এসএস/টিএ

মন্তব্য করুন