© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বরিশালে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

শেয়ার করুন:
বরিশালে ট্রাকচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৪ এএম | ১৩ মার্চ, ২০২৬
বরিশালের বাকেরগঞ্জে দ্রুতগামী তরমুজবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হিরণ গাজী নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের গোলদার বাড়ি এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
 
হাইওয়ে পুলিশের দুমকি ক্যাম্প সূত্র ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী অটোরিকশাটি বাকেরগঞ্জ থেকে দাদুরহাট যাচ্ছিল। পথে বিপরীত দিক পটুয়াখালী থেকে আসা একটি দ্রুতগামী তরমুজবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।
 
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক হিরণ গাজী ও দুই যাত্রীকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাদের চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক হিরণ গাজীর মৃত্যু হয়।
 
এ বিষয়ে হাইওয়ে পুলিশের দুমকি ক্যাম্পের এসআই শাহাদাৎ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। একইসাথে ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়েছে।’

এসএস/এসএন

মন্তব্য করুন