ফুলের সঙ্গে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবক নিহত
ছবি: সংগৃহীত
০৮:১০ এএম | ১৩ মার্চ, ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রেলব্রিজ উপর শিমুল ফুলের সঙ্গে ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের দিকে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আলফে সানি এবং আক্তার ফয়সাল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বসন্ত মৌসুমে ঘাটিনা রেলব্রিজ সংলগ্ন এলাকায় শিমুল ফুলে লাল হয়ে উঠেছে প্রকৃতি। সেই দৃশ্য দেখতে ও ছবি তুলতে দুই যুবক দুপুরের দিকে রেলব্রিজের ওপর উঠেন। এ সময় হঠাৎ দ্রুতগতির একটি ট্রেন ব্রিজের দিকে এগিয়ে আসে। ট্রেনটি খুব কাছে চলে আসায় তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ট্রেনের ধাক্কায় তারা ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপরজন গুরুতর আহত হন। আহতকে হাসাপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএস/এসএন