অগভীর ঘুম আলজেইমার্স রোগের ঝুঁকি

অগভীর ঘুমের কারণে ব্রেইনে বিশেষ একপ্রকার প্রোটিন বৃদ্ধি পায়। উচ্চমাত্রার এই প্রোটিন আলজেইমার্স রোগের পূর্ব লক্ষণ। যার ফলে ব্রেইন ধ্বংস হতে পারে কিংবা জ্ঞান সম্বন্ধীয় ক্ষমতা কমে যেতে পারে। সম্প্রতি সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে প্রকাশিত ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের একটি গবেষণায় এসব তথ্য ওঠে এসেছে।

ঘুমের সঙ্গে আলজেইমার্স রোগের সম্পর্ক উদঘাটন করতে গবেষকরা ৬০ বছর বা তার বেশি বয়সের ১১৯ জন ব্যক্তির উপর গবেষণা করেছেন।
গবেষকরা এক সপ্তাহব্যাপী নির্দিষ্ট সময়ে এই ব্যক্তিদের ঘুম পর্যবেক্ষণ করেছেন। ঘুমন্ত অবস্থায় ব্রেইনের তরঙ্গ পরিমাপ করতে তাদের মাথার সম্মুখ দিকে পোর্টেবল ইইজি মনিটর লাগিয়ে দেয়া হয়েছিল। এছাড়া ছিল রিস্টওয়াচের মত একটি সেন্সর, যা দেহের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে।

গবেষণায় দেখা যায়, যাদের ঘুম অগভীর ছিল, তাদের ব্রেইনে ‘টাও’ নামে এক প্রকার প্রোটিনের উচ্চমাত্রা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে তাদের মস্তিষ্কের সেরিব্রোস্পাইন্যাল ফ্লুইডে টাও ও অ্যামাইলয়েডের অনুপাতের মাত্রাও ছিল বেশি। ওয়াশিংটন ইউনিভার্সিটি স্লিপ মেডিসিন সেন্টারের সহকারী অধ্যাপক ব্রেন্ডন লুসি বলেন, গবেষণায় অংশগ্রহণকারীরা কী পরিমাণ ঘুমিয়েছিলেন তা দেখা হয়নি। বরং তাদের ঘুমের প্রকৃতি ও গুণমান পর্যবেক্ষণ করা হয়।

দেখা যায়, যারা রাতে বেশি সময় ঘুমিয়ে ছিল তাদেরও ব্রেইনে ‘টাও’ প্রোটিনের উপস্থিতি বেশি ছিল। এর কারণ হিসেবে তাদের ঘুমের প্রকৃতি ও গুণমান ভাল ছিল না বলে জানান প্রধান গবেষক লুসি।

অগভীর ঘুম থেকে ব্রেইনের এই পরিবর্তনে দীর্ঘমেয়াদে আলজেইমার্স রোগ দেখা দিতে পারে বলে এই প্রতিবেদনে বলা হয়। অগভীর ঘুম থেকে আলজেইমার্স রোগের উদ্ভব হতে পারে উল্লেখ করে গবেষক লুসি বলেন, ঘুম মানসম্মত না হলে ব্যক্তির স্মৃতি ও চিন্তাশক্তি হ্রাসসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on:

সর্বশেষ

img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026
img
‘মিটু’ নিয়ে কথা হলে ‘পিডোফেলিয়া’ নিয়ে নয় কেন? Feb 04, 2026
img
'এপস্টেইন ফাইল'-এ বিল গেটসের নাম নিয়ে মুখ খুললেন সাবেক স্ত্রী মেলিন্ডা Feb 04, 2026
img
সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতাকর্মীকে বহিষ্কার Feb 04, 2026
img
কাজের অভাবে বিকল্প পথ খুঁজছেন প্রান্তিক ব্যানার্জি! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে : মিন্টু Feb 04, 2026
img
যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা দেশপ্রেম শেখাচ্ছে: ডা. জাহিদ Feb 04, 2026
img

নির্বাচনী ইশতেহার

গ্রামীণ নারীদের জন্য ‘আমার আয়ের সংসার’ প্রকল্পের ঘোষণা জামায়াতের Feb 04, 2026
img
৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা Feb 04, 2026
img
মোদিকে ঘিরে নজিরবিহীন হট্টগোল, সংসদে বিরোধী নেতাদের তুমুল বিক্ষোভ Feb 04, 2026
img
১৫ বছর আমাদের ওপর এতো জুলুম হওয়ার পরেও আমরা ছেড়ে যাইনি : জামায়াত আমির Feb 04, 2026
img
নির্বাচনী সফরে ফের উত্তরবঙ্গে যাচ্ছেন তারেক রহমান Feb 04, 2026
img
সরকারে এলে পাহাড়ি-বাঙালি রেষারেষি বন্ধ করবো : জামায়াত আমির Feb 04, 2026
img
পুতিনের সঙ্গে ভিডিও কল, অতঃপর ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শির Feb 04, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি : জামায়াত আমির Feb 04, 2026