© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্দোলনকে আরও বেগবান করতে রক্ততৃষ্ণ শেখ হাসিনার একটি লাশ প্রয়োজন: রিজভী

শেয়ার করুন:
আন্দোলনকে আরও বেগবান করতে রক্ততৃষ্ণ শেখ হাসিনার একটি লাশ প্রয়োজন: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৮ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
আন্দোলনকে আরও বেগবান করার জন্য রক্ততৃষ্ণ শেখ হাসিনার একটি লাশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাদের রক্ততৃষ্ণা এখনও মেটেনি। চৌদ্দশ শিশু-কিশোরকে হত্যা করে টিকতে না পেরে পালিয়ে গেছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একাধিক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা।

রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশে থেকে তাদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে। সেই রক্ততৃষ্ণা মেটানোর জন্যই একের পর এক পুলিশের গাড়িতে, মানুষের গাড়িতে আগুন দিচ্ছে, ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে। কখনও মানুষ হত্যা করছে।

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের খুন হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, যারা বেআইনি কাজ করবে, আইন প্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আদালত তাদের বিচার করে শাস্তি দেবে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা রাজপথ, গলিপথ, মেঠোপথ কোনোটাই ছাড়বো না। জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করবো। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বলবো।

এমআর/ 


মন্তব্য করুন