দিনাজপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুতিমূলক কর্মসূচি ও পরিদর্শন
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ১৩ মার্চ, ২০২৬
আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুর সফর উপলক্ষে বিভিন্ন প্রস্তুতিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কথা রয়েছে, ওইদিন তিনি জেলার কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এরপর সকাল ১১টায় কাহারোল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
পরে দুপুর সাড়ে ১২টায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কাহারোল উপজেলার শাহাপাড়া খাল খনন প্রকল্পের স্থান পরিদর্শন করেন।
খাল পরিদর্শন শেষে মন্ত্রীরা দিনাজপুর জেলা শহরে প্রধানমন্ত্রীর নির্ধারিত সুধী সমাবেশের সভাস্থল পরিদর্শন করেন।
পরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারা।
সভায় প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসকে/টিকে