© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ আটক ১

শেয়ার করুন:
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে মাদকসহ আটক ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৮ এএম | ১৪ মার্চ, ২০২৬
বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত মদ ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আইকে/টিএ

মন্তব্য করুন