© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১

শেয়ার করুন:
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৪ এএম | ১৪ মার্চ, ২০২৬
ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে তরু মিয়া নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আহতদের মধ্যে বিএনপি কর্মী তরু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

এসএস/টিএ

মন্তব্য করুন