© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

শেয়ার করুন:
১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১০ পিএম | ১৪ মার্চ, ২০২৬
সুপ্রিম কোর্টের অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি।

আগামীকাল রোববার (১৫ মার্চ) থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে অবকাশ। এ বিষয়ে গত বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫, ১৬, ৩০ ও ৩১ মার্চ বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।
 
বিচারপতি মো. রেজাউল হক ৭, ৮, ১৫ ও ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

এসএস/টিএ

মন্তব্য করুন